Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহমেডানের সামনে ডায়মন্ডহারবার

মঙ্গলবার ঘরোয়া লিগের গ্রুপ-বি’তে মুখোমুখি হচ্ছে মহমেডান স্পোর্টিং ও ডায়মন্ডহারবার এফসি। নৈহাটি স্টেডিয়ামে মরশুমের প্রথম জয়ের খোঁজে মেহরাজউদ্দিন-ব্রিগেড।

মহমেডানের সামনে ডায়মন্ডহারবার
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ঘরোয়া লিগের গ্রুপ-বি’তে মুখোমুখি হচ্ছে মহমেডান স্পোর্টিং ও ডায়মন্ডহারবার এফসি। নৈহাটি স্টেডিয়ামে মরশুমের প্রথম জয়ের খোঁজে মেহরাজউদ্দিন-ব্রিগেড। শেষ তিনটি খেলায় তাঁর দলের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। গত ম্যাচে মহমেডানকে ৩-২ গোলে বশ মানিয়েছে খিদিরপুর। সেই ধাক্কা কাটিয়ে জয়ে ফেরাই লক্ষ্য সাদা-কালো ব্রিগেডের। ডয়মন্ডহারবারের বিরুদ্ধে পূর্ণশক্তি নিয়েই মাঠে নামবেন কোচ মেহরাজ। তাঁর মন্তব্য, ‘ডায়মন্ডহারবার শক্তিশালী দল। তবে আমরা সেসব নিয়ে ভাবছি না।’ 

Advertisement

গত ম্যাচে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে ড্র করেছে ডায়মন্ডহারবার। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ভবানীপুরও ৬ ম্যাচে ১১ পয়েন্টে দাঁড়িয়ে। তাই মহমেডানকে হারিয়ে দু’নম্বরে উঠে আসাই লক্ষ্য কোচ দীপাঙ্কুর শর্মার। 
 নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল তিনটেয়। সম্প্রচার এসএসইএন অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ