• ভবানীপুরে যাত্রা শুরু করল ‘আরডিবি নাহার জিতো ডে কেয়ার সেন্টার’। নতুন ডায়ালিসিস কেন্দ্রে মাত্র ২০০ টাকায় রোগীরা ডায়ালিসিস পরিষেবা পাবেন। কোনো দুঃস্থ রোগী যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই ২০২৩ সালে জিতো কলকাতার উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবীদের সহযোগিতায় এই পরিষেবা শুরু হয়। কেন্দ্রটিতে মোট ১৪টি বেড রয়েছে, যেখানে প্রতিদিন তিনটি শিফটে বছরে প্রায় ১০ হাজার ডায়ালিসিস করা সম্ভব। পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের সুবিধার্থে বছরে প্রায় ১,০০০ ইউনিট রক্ত সঞ্চালনের ব্যবস্থাও রাখা হয়েছে। চিকিৎসাধীন শিশুদের মন ভালো রাখতে ভবিষ্যতে একটি ‘টয় ব্যাংক’ তৈরির পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে চিকিৎসক, সমাজসেবী, জৈন সম্প্রদায়ের সদস্য, দাতা এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। ছিলেন সংস্থার সভাপতি বিনোদ দুগড়। হেল্পলাইন নম্বর: ০৩৩২৪৭৫ ০০৮৮/০৩৩ ২৪৭৫ ০০৯৯।



