Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই যুবতীকে উত্ত্যক্ত ধৃত চার

সরস্বতী পুজোর দিন রাস্তায় দুই যুবতীকে উত্ত্যক্ত করায় গোড়াহার থেকে গ্রেপ্তার চার যুবক। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করে ইটাহার থানার পুলিস। ধৃতদের নাম আনজার হুসেন, অজয় রবিদাস, মিঠুন ও অরিফ।

দুই যুবতীকে উত্ত্যক্ত ধৃত চার
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: সরস্বতী পুজোর দিন রাস্তায় দুই যুবতীকে উত্ত্যক্ত করায় গোড়াহার থেকে গ্রেপ্তার চার যুবক। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করে ইটাহার থানার পুলিস। ধৃতদের নাম আনজার হুসেন, অজয় রবিদাস, মিঠুন ও অরিফ। প্রত্যেকের বাড়ি ইটাহার থানার গোড়াহার এলাকায়। গত ৩ ফেব্রুয়ারি ওই চারজন রাস্তায় দুই যুবতীকে উত্ত্যক্ত করে। স্থানীয়রা বিষয়টি পুলিসকে জানান। পুলিস ঘটনাস্থলে যায়। কিন্তু চার যুবক সেই সময় ধরা না পড়লেও তাদের খোঁজ শুরু করে পুলিস। পুলিস বৃহস্পতিবার ও শুক্রবার ৪ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিস শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ