Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রাম মন্দিরের দানের অর্থ চুরির ঘটনা ১০৫ বার সিসি ক্যামেরায় ধরা পড়েছে, দাবি তদন্ত রিপোর্টে

অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ চুরির ১০৫টি ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তদন্ত রিপোর্টে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ। বিস্তারিত পড়ুন।

রাম মন্দিরের দানের অর্থ চুরির ঘটনা ১০৫ বার সিসি ক্যামেরায় ধরা পড়েছে, দাবি তদন্ত রিপোর্টে
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৯
Prefer us on Google

অযোধ্যায় রাম মন্দিরে ভক্তদের দানের অর্থ চুরি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। চুরির অন্তত ১০৫টি ঘটনা মন্দির চত্বরে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে বলে সোমবার সুপ্রিম কোর্টে জানানো হয়েছে।

Advertisement

রাম মন্দিরের দানের অর্থ তছরুপের তদন্তে সিট গঠন করেছে সরকার। এদিন তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে সর্বোচ্চ আদালতকে অবহিত করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, এই ঘটনার তদন্ত প্রক্রিয়া প্রায় গুটিয়ে আনা হয়েছে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে চার্জশিট পেশ করা হবে। চার্জশিটের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ