Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই যুবকের বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ মৃত ছাত্রীর বাবার

দুই যুবকের বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ মৃত ছাত্রীর বাবার
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: মৃত মেয়ের মোবাইলের সূত্র ধরে দুই যুবকের বিরুদ্ধে ইটাহার থানায় সোমবার লিখিত অভিযোগ জানালেন বাবা। শনিবার দুপুরে ইটাহারের কোকনা গ্রামে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এরপর ব্ল্যাকমেলের তত্ত্ব উঠে আসে। 
Advertisement
এমনকী আত্মঘাতী হওয়ার আগে সে একথা তার দিদিকে ফোনেও জানিয়েছিল। ছাত্রীর মোবাইল দেখে তার পরিজনরা জানতে পারেন কুশমণ্ডি থানা এলাকার এক যুবক চাপ দিত বিয়ে করার জন্য। ছাত্রী এতে অস্বীকার করলে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দিত বলে অভিযোগ। 
ছাত্রীর বাবা বলেন, দু’জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। পুলিস ফোনটি বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যে ফোনের কল লিস্ট, এসএমএস খতিয়ে দেখছে পুলিস। ঘটনার তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ