সংবাদদাতা, মানিকচক: ছটপুজোকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা ও সংঘর্ষে আহত হয়েছেন ছয়জন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মানিকচক ঘাট সংলগ্ন এলাকায়। লাঠি, ধারালো অস্ত্র নিয়ে একে অপরকে বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।
Advertisement
মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)। উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একজনকে আটক করেছে মানিকচক থানার পুলিস।
ছটপুজোকে কেন্দ্র করে মানিকচক ঘাটে গানের আসর বসেছিল। সেখানে হঠাত্ মানিকচকের নারায়ণপুর চরের বাসিন্দা দিলচাঁদ চৌধুরী ও অজয় চৌধুরীর মধ্যে বচসা বাধে। সেসময় বাকি লোকজন বচসা থামিয়ে দিলচাঁদ ও অজয়কে বাড়ি পাঠিয়ে দেন।
অভিযোগ, বাড়ি ফিরে অজয়ের পরিবার, দিলচাঁদ চৌধুরীর বাড়িতে হামলা চালায়। হাতে লাঠি, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। যদিও পাল্টা মারধরের অভিযোগ এনেছে অজয়ের পরিবার।