Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দুই পরিবারের বিবাদে জখম তিন

দুই পরিবারের বিবাদে জখম তিন
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: গাড়ি রাখার ঘর তৈরি করা নিয়ে দুই পরিবারের বিবাদ। অভিযোগ,  দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। দুই মহিলা সহ তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কুলতলি থানার ৮ নম্বর সোনাটিকারি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিস গিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণ করে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, শম্পা রুইদাসের পরিবারের সঙ্গে গাড়ি রাখার ঘর তৈরি করা নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে জগন্নাথ রুইদাসের পরিবারের। এদিন উভয় পরিবারের মধ্যে বিবাদ চরম আকার ধারণ করে। তার জেরেই শাবল, কোদাল নিয়ে দুই পরিবারের সদস্যরা একে অপরের উপর ছাপিয়ে পড়ে। শম্পা রুইদাস আক্রান্ত হয়। জগন্নাথ রুইদাসের মাথাও ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ