সংবাদদাতা, করণদিঘি: জলস্বপ্ন প্রকল্পে গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য করণদিঘি ব্লকের আলতাপুর ও লাহুতাড়া ২ গ্রাম পঞ্চায়েতে জোরকদমে চলছে রিজার্ভার ও পাইপ বসানোর কাজ। ওই এলাকায় এই প্রথম বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে পরিস্রুত পানীয় জল মিলবে।
Advertisement
লাহুতাড়া পঞ্চায়েতের বুধরা, আলতাপুরের ভিখনপুর এলাকায় দু’টি রিজার্ভার তৈরি হচ্ছে। আগামী বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। এতে লাহুতাড়া ও আলতাপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০ হাজার মানুষ বাড়িতেই পরিস্রুত পানীয় জল পাবেন। এজন্য প্রায় ৬ কোটি টাকা খরচ হবে বলে প্রশাসন সূত্রে খবর।
বুধরা গ্ৰামের বাসিন্দা দেবেন সিংহ বলেন, আমরা টিউবওয়েলের জল খাচ্ছি। বেশিরভাগ টিউবওয়েলে আইরন জল বের হয়। বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল এলে তো ভালোই হয়।
পাকা রাস্তা খুঁড়ে পাইপ বসানোর পর রাস্তা ঠিক করে মেরামত করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন লাহুতাড়া গ্ৰামের বাসিন্দা বিশ্বনাথ সিংহ। ভিখনপুর গ্ৰামের বাসিন্দা রফিক আলি বলেন, ভিখনপুর থেকে বরুয়া গ্ৰাম পর্যন্ত রাজ্যসড়কের পাশ দিয়ে ১ কিমি পাইপ বসানোর কাজ শেষ হয়েছে। কিন্তু তারপর রাস্তা মেরামত করে দেওয়া হচ্ছে না ঠিক করে। ফলে ধুলো উড়ে সমস্যা হচ্ছে। লাহুতাড়া ২ গ্রাম পঞ্চায়েত প্রধান অর্চনা সিংহ জানান, ঠিকাদার সংস্থাকে জলের পাইপ লাইন বসানোর পরেই দ্রুত রাস্তা মেরামত করতে বলা হয়েছে