Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই নাবালিকার বিয়ে রুখল পুলিস

দুই নাবালিকার বিয়ে রুখল পুলিস
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: সোমবার রাতে দুই নাবালিকার বিয়ে রুখল শীতলকুচি থানার পুলিস। তাদের উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি এলাকায় গোপনে এক নাবালিকার বিয়ের আয়োজন করেছিল তার পরিবার। খবর পেয়ে পুলিস ওই নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Advertisement
অপরদিকে, শীতলকুচি ব্লকের ভাঐরথানা এলাকার আরএক নাবালিকাকে উদ্ধার করেছে পুলিস। ভাঐরথানার ওই নাবালিকার সঙ্গে নগর শোভাগঞ্জের এক যুবকের বিয়ের প্রস্তুতি চলছিল। যুবকের পরিবার জানিয়েছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছে। দুই নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে দু’জনকেই  হোমে পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ