Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই নাবালিকাকে অপহরণের অভিযোগ

দুই নাবালিকাকে অপহরণের অভিযোগ
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: কয়েক ঘণ্টার ব্যবধানে রানিনগরের দু’টি পৃথক এলাকা থেকে দুই নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুই নাবালিকার পরিবারের তরফেই মঙ্গলবার রানিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Advertisement
পুলিস সূত্রের খবর, প্রথম নাবালিকার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগে জানান হয়েছে, মঙ্গলবার তাঁদের মেয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পরে তাঁরা জানতে পারেন ডোমকলের কাশীপুরের দু’জন তাঁদের মেয়েকে অপরহরণ করে নিয়ে গিয়েছে। এরপরই ওই নাবালিকার পরিবার রানিনগর থানায় অভিযুক্তদের নামে মেয়েকে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও বুধবার পর্যন্ত ওই নাবালিকাকে উদ্ধার করা যায়নি। কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। অপর এক নাবালিকার পরিবারের তরফেও রানিনগর থানায় মেয়েকে অপহরণের অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সোমবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে তাঁদের মেয়ে আর ফেরেনি। এরপর অনেক খোঁজাখুঁজির করেও মেয়ের খোঁজ না পেয়ে মঙ্গলবার তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, মেয়েকে কেউ অপরহণ করে নিয়ে গিয়েছে। পুলিস জানিয়েছে, দুই নাবালিকাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। পাশপাশি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ