Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু

দুই গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার সকালে নাগরাকাটার পানঝোরা জঙ্গলে ১৭ নম্বর জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। আহত দুজন। পুলিস সূত্রে খবর, মৃতের  নাম গোবিন মুন্ডা (৩৫)। বাড়ি নাগরাকাটার জিতি চা বাগানে।
Advertisement
গোবিন এদিন একটি ছোট গাড়ি চালিয়ে নাগরাকাটা থেকে চালসার দিকে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা অন্য আরএকটি পণ্যবাহী ছোট গাড়ির সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গোবিনকে   উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 
অন্যদিকে পণ্যবাহী ছোট গাড়িটিরও দুজন জখম হয়। তাঁরা মাল সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়িকেই উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
সম্পর্কিত সংবাদ