Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই দুষ্কৃতী গ্রেপ্তার  

দুই দুষ্কৃতী গ্রেপ্তার
 
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: পুলিসের পোশাক পরে রাতে চুরি করতে বেরিয়ে ছিল দুই দুষ্কৃতী। মাঝ রাতে গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় তাদের ধরে ফেলল ভিলেজ পুলিস ও সিভিক ভলান্টিয়াররা। বুধবার রাতে চন্দ্রকোণা থানার চাঁদুর থেকে ওই দুই দুষ্কৃতীকে ধরা হয়। পুলিস জানিয়েছে, তাদের কাছ থেকে লোহার রড এবং চাবি ভাঙার যন্ত্রও উদ্ধার হয়েছে। পুলিস তাদের জিজ্ঞাসাবাদ করছে। তাদের সঠিক নাম ও পরিচয় জানা যায়নি।ওইদিন রাতে মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে রুটিন মাফিক সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিস ডিউটি করছিলেন। রাত ২টা নাগাদ তারা পুলিসের পোশাক পরা দু’জনকে দেখতে পান। তাঁদের সন্দেহ হয়। সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিসকে দেখতে পেয়েই জলপাই পোশাক পরা ওই দুই দুষ্কৃতী ছুটতে শুরু করে। শেষে চাঁদুরে তাদের ধরে ফেলে।
Advertisement
সম্পর্কিত সংবাদ