নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার মাস্টার্স স্পোর্টস অ্যাসোসিয়েশন ও বেঙ্গল মাস্টার্স গেমসের যৌথ উদ্যোগে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়াম কমপ্লেক্সে শনি ও রবিবার অনুষ্ঠিত হল অ্যাথলেটিক মিট। প্রতিবেশী দেশ নেপাল সহ কেরল ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৩৫-৮০ বছর বয়স পর্যন্ত মোট ৩৯৮ জন পুরুষ ও মহিলা অ্যাথলিট অংশগ্রহণ করেছিলেন। কোচবিহারের হয়ে সত্তরোর্ধ্ব পুরুষ বিভাগে প্রাক্তন শিক্ষক পূর্বাচল দাশগুপ্ত ৪০০ মিটার দৌড়ে প্রথম, হাইজাম্পে দ্বিতীয় ও হার্ডেল্সে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেছেন তিনি।
Advertisement
প্রসঙ্গত, পূর্বাচলবাবু এ বছর মে মাসে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ইনভাইটেশনাল অ্যাথলেটিক মিটে ৪০০ মিটার দৌড়ে স্বর্ণপদক সহ মোট তিনটি পদক পেয়েছিলেন। পূর্বাচলবাবু বলেন, কোচবিহারের কোনও মাঠেই হাইজাম্প অনুশীলনের পরিকাঠামো নেই। ক্রীড়া সংস্থাগুলির এ ব্যাপারে নজর দেওয়া প্রয়োজন।



