সংবাদদাতা, শিলিগুড়ি: এনজেপি স্টেশন চত্বরে চুরির ঘটনা বাড়ছিল। অবশেষে ধরা পড়ল দুই চোর। শনিবার স্টেশনে যাত্রীদের ব্যাগ কেটে মোবাইল, টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় তারা। যাত্রীরা তাদের আটকে রেখে পুলিসে খবর যেন।
Advertisement
খবর পেয়ে এনজেপি ট্র্যাফিক গার্ডের পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিসকর্মীরা ধৃতদের থানায় নিয়ে যান। পুলিসের তরফে জানানো হয়েছে, ধৃত দু’জনের নাম গৌরব রায় এবং কৃষ্ণা দে। একজন জলপাইগুড়ি ও আরেকজন কোচবিহারের বাসিন্দা। বহুদিন ধরেই এরা স্টেশন চত্বরে যাত্রীদের ব্যাগ, মোবাইল ও টাকা ছিনতাই করছিল।



