সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ ব্লকের দুই পৃথক সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম আদো বর্মন (৮০) ও কাঞ্চ বালা (৭০)। প্রথমজন বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা । কাঞ্চ দিনাজপুরের। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কালিয়াগঞ্জের পুরগ্রাম সীমান্ত এলাকায় আদোকে ও চাঁদগাঁও সীমান্ত এলাকায় কাঞ্চকে ঘুরে বেড়াতে দেখে বিএসএফ আটক করে। বুধবার বিকেলে দু’জনকে কালিয়াগঞ্জ থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশে এখন অস্থির পরিস্থিতি। সেই পরিস্থিতি থেকে এই দুই মহিলা ভারতে পালিয়ে আসে বলে অনুমান পুলিসের। তাদের সঙ্গে আরও অনেকে থাকতে পারে বলে অনুমান।
Advertisement
কালিয়াগঞ্জ থানার আইসি মহিম অধিকারী বলেন, ভারতে অনুপ্রবেশের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।



