সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম এক বাইক চালক। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে ভালুকাগামী রাজ্য সড়কে হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সামনে।
Advertisement
জখম বাইক চালকের নাম তজিমুল হক। বাড়ি হরিশ্চন্দ্রপুরের চৈয়নপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তজিমুল মদ্যপ অবস্থায় ছিলেন। তুলসীহাটা থেকে মহেন্দ্রপুর গ্রামে উরসের মেলায় যাচ্ছিলেন। অপরদিক থেকে আসছিল অন্য একটি বাইক। তজিমুল নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটির সামনে ধাক্কা মারে। দুটি বাইকের যথেষ্ট ক্ষতি হয়েছে।



