Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই বাইকের সংঘর্ষে জখম চার

দুই বাইকের সংঘর্ষে জখম চার
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: রবিবার উৎসবের শেষ রাতে ধূপগুড়ির কুমলাইব্রীজ সংলগ্ন এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম চারজন। এঁদের মধ্যে প্রদীপকুমার বর্মন নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। 
Advertisement
পুজো দেখে প্রদীপবাবু বাড়ি ফিরছিলেন। ঠিক সে সময় রুপম নন্দী নামে এক যুবক বাইক নিয়ে এসে ধাক্কা মারে। এরপরে ঘটনাস্থলে ছুটে যান ধূপগুড়ির দমকল কেন্দ্রের কর্মীরা। তারা জখমকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
সম্পর্কিত সংবাদ