নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও আসানসোল: ঝিরঝিরে বৃষ্টিতে ঠান্ডায় জবুথবু দুই বর্ধমান। সোমবার ভোর থেকে আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই বিভিন্ন জায়গায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। আসানসোল ও দুর্গাপুর দুই শহরেই বৃষ্টি হয়। দুপুরে বর্ধমান শহরে বৃষ্টি নামে। যার জেরে সমস্যায় পড়েন পথচারীরা। শিল্পাঞ্চলে যথেষ্টই শীত পড়েছে। তার মধ্যেই বৃষ্টির জেরে বহু মানুষ সমস্যায় পড়েন। স্কুল ছুটির পর পড়ুয়া ও অভিভাবকরা বিপাকে পড়েন।-নিজস্ব চিত্র



