Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

অনলাইনে বীজ এনে কালো আলু চাষ করে তাক লাগালেন ধূপগুড়ির যুবক

লাল, সাদা কিংবা গোলাপি আলু— বাজারে এসবই পরিচিত ছবি। কিন্তু কালো আলু! শুনতে অবাক লাগলেও ধূপগুড়ি শহরেই দেখা মিলল সেই অভিনব চাষের।

অনলাইনে বীজ এনে কালো আলু চাষ করে তাক লাগালেন ধূপগুড়ির যুবক
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ধূপগুড়ি: লাল, সাদা কিংবা গোলাপি আলু— বাজারে এসবই পরিচিত ছবি। কিন্তু কালো আলু! শুনতে অবাক লাগলেও ধূপগুড়ি শহরেই দেখা মিলল সেই অভিনব চাষের। শখের বশে অনলাইন থেকে আনা বীজ আলু লাগিয়ে পরীক্ষামূলকভাবে কালো আলুর চাষ করে চমক সৃষ্টি করেছেন এক যুবক। 

Advertisement

ধূপগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পাড়ার বাসিন্দা অনুপম চক্রবর্তীর দীর্ঘদিন ধরে গাছপালা ও কৃষি নিয়ে আগ্রহ। সেই আগ্রহ থেকেই অনলাইনে এক কেজি কালো আলু সংগ্রহ করে বাড়ির পিছনের জমিতে চাষ শুরু করেন। আর সেখানেই মিলল সাফল্য। 
চলতি সপ্তাহেই জমির মাটি খুঁড়তেই একের পর এক বেরিয়ে আসে কালো রঙের আলু। এই আলু দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছে এলাকার মানুষ। অনেকেই কৌতূহল নিয়ে আলু দেখতে আসছেন, কেউ আবার কেনার আগ্রহও প্রকাশ করেছেন। 
অনুপমবাবুর দাবি, কালো আলু পুষ্টিগুণে সমৃদ্ধ। এতে অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ বেশি থাকায় শরীর সতেজ রাখতে সাহায্য করে। হৃদযন্ত্র, লিভার ও ফুসফুসের স্বাস্থ্যের জন্যও উপকারী বলে জানা যায়। পাশাপাশি এতে শর্করার মাত্রা তুলনামূলক কম থাকায় স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এর চাহিদা বাড়ছে। 
আরও বলেন, নেহাত শখের বসেই অনলাইন থেকে এক কেজি আলু এনে লাগিয়েছিলাম। এত ভালো ফলন হবে ভাবিনি। এখন অনেকেই এই আলু নিয়ে জানতে চাইছেন, কেউ কেউ কিনতেও আগ্রহ দেখাচ্ছেন। 
শখের চাষ যে কখনও কখনও নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে, ধূপগুড়ির এই কালো আলুই যেন তার নতুন উদাহরণ। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ