Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধাত্রীগ্রামে ভাগীরথীর ঘাটে গঙ্গা উৎসব পালন

ধাত্রীগ্রামে ভাগীরথীর ঘাটে গঙ্গা উৎসব পালন
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: নমামী গঙ্গার অঙ্গ হিসেবে সোমবার কালনা-১ ব্লক প্রশাসনের উদ্যোগে গঙ্গা উৎসব পালিত হল। এদিন কালনার ধাত্রীগ্রাম মালতীপুর ভাগীরথীর ঘাটে পুজো অর্চনার মধ্যে দিয়ে গঙ্গারতি করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিডিএমও বিকাশ চন্দ্র বাগ, জেলা পরিষদের সদস্য বাপন শেখ প্রমুখ। এদিন সকাল থেকে নদীর পাড়ে গঙ্গা দূষণ রোধে প্রচার র‌্যালি সহ শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা হয়। সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যায় পুজো অর্চনা ও গঙ্গারতি অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, গঙ্গাকে দূষণ মুক্ত রাখতে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। এদিন তিনি মালতীপুর ভাগীরথী নদীর ঘাটের সৌন্দর্যায়ন, আধুনিক শৌচাগার ও রাস্তা তৈরির জন্য পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।   
Advertisement
সম্পর্কিত সংবাদ