সংবাদদাতা, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা আদালতের গ্রুপ ডি পরীক্ষায় মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া ৭ জনকে ফের পুলিস হেফাজতে নিল রায়গঞ্জ থানার পুলিস। অভিযুক্ত রাজু কীর্তনীয়া, হৃদয় মণ্ডল, বিপ্লব দাস, অনুপ মণ্ডল, পার্থ চৌধুরী, পূর্ণিমা কর্মকার ও প্রাণকৃষ্ণ বর্মনকে এদিন জেলা আদলতে পেশ করা হলে ৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গত ৮ ডিসেম্বর পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগে তাদের পুলিস গ্রেপ্তার করে। ৯ ডিসেম্বর আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিস হেফাজত দেওয়া হয়েছিল। তারপর এদিন ফের পুলিস হেফাজত হল অভিযুক্তদের। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, তদন্তের স্বার্থে অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে।



