Bartaman Logo
১০ জুন, ২০২৬

ধৃত নাবালক

ধৃত নাবালক
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মধ্যপ্রদেশে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা ও খুন। এই ঘটনায় এক নাবালককে আটক করল পুলিস। মঙ্গলবার সকালে বিলাসপুরের একটি নির্মীয়মাণ বাড়ি থেকে ওই শিশুকন্যার দেহ উদ্ধার হয়। সরকণ্ডা থানা এলাকায় বেশ কয়েকটি লেবার কোয়ার্টার রয়েছে। সেখানেই থাকত নির্যাতিতা এবং অভিযুক্ত। সোমবার থেকে শিশুকন্যা নিখোঁজ ছিল। বাবা-মার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। সিসি ক্যামেরার ফুটেজে নাবালকের সঙ্গে শেষবার শিশুকন্যাকে দেখা গিয়েছিল। এরপর তাকে জেরা করতেই দোষ স্বীকার করে নেয় সে। ওই নাবালক পর্নগ্রাফিতে আসক্ত ছিল বলে স্থানীয়রা জানিয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ