Bartaman Logo
১০ জুন, ২০২৬

ধৃত ‘আইআইটি বাবা’

ধৃত ‘আইআইটি বাবা’
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রয়াগরাজে পূর্ণকুম্ভে মেলায় নজর কেড়েছিলেন অভয় সিং ওরফে ‘আইআইটি বাবা’। এবার গাঁজা রাখার অপরাধে তাঁকে গ্রেপ্তার করেছে জয়পুর পুলিস। সোমবার জয়পুর সিটি (দক্ষিণ) পুলিসের ডিসি দিগন্ত আনন্দ বলেন, পার্ক ক্লাস হোটেল অভয় সিং নামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করছেন বলে রবিবার রাতে কন্ট্রোল রুমে ফোন আসে। সেখানে গিয়ে অপ্রকৃতস্থ  অবস্থায় অভয়কে দেখতে পায় পুলিস। অভয় বলেন, গাঁজার নেশায় তিনিই হয়তো ফোন করেছেন। এখন কিছু মনে নেই। তাঁর থেকে দেড় গ্রাম গাঁজা পাওয়া গিয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ