Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধৃত দুই বিজেপি কর্মী

ধৃত দুই বিজেপি কর্মী
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও সংবাদদাতা, বর্ধমান: ব্যবসায়ীর চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে ৩ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিস দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। শান্তনু চট্টোপাধ্যায় এবং তোতন ভকত নামে ধৃত ওই দু’জনকে বিজেপির বিভিন্ন মঞ্চে দেখা গিয়েছে। ধৃতদের শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের ১৪ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতদের সাতদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।বিজেপি থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া শ্যামল রায় বলেন, ওদের দলে এসব লোকজনেরই গুরুত্ব বেশি।
Advertisement
সম্পর্কিত সংবাদ