Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধৃত বাংলাদেশি

ধৃত বাংলাদেশি
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি: অবৈধভাবে উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পুলিস এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভাওলাগঞ্জে। পুলিস জানিয়েছে, এদিন সকালে ভাওলাগঞ্জের মোড়ে এক ব্যক্তি উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিল। এতে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা হলদিবাড়ি থানায় খবর দেন। পুলিস এসে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তাঁর বাড়ি বাংলাদেশে। এরপর পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ হোসেন (৫৬)। তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালি থানার শিউলিয়া গ্ৰামে। তাঁর কাছ থেকে বাংলাদেশি ৬০০ টাকা, সেদেশের একটি ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া টিকিটটি বাংলাদেশের রকেট এক্সপ্রেস ট্রেনের। হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই বলেন, ধৃত বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ