Bartaman Logo
১০ জুন, ২০২৬

ধৃত আচার্যের বাড়িতে অভিযান  অসমে, তল্লাশির মুখে পুলিসই

ধৃত আচার্যের বাড়িতে অভিযান  অসমে, তল্লাশির মুখে পুলিসই
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দিসপুর: দুর্নীতিতে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আচার্যের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল পুলিস। কিন্তু বাড়িতে ঢোকার আগে প্রথমে পুলিস আধিকারিকদেরই তল্লাশি চালাল অভিযুক্তের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। সম্প্রতি এমন ঘটনার সাক্ষী থাকল বিজেপি শাসিত রাজ্য অসম। আর তারপরই রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। জাতিগত শংসাপত্র জাল করার পাশাপাশি পরীক্ষায় নকল করায় মদত দেওয়ার অভিযোগ। এর জেরে গতমাসে গ্রেপ্তার হন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মেঘালয়ের (ইউএসটিএম) আচার্য মহবুব উল হক। সেইসূত্রে দিন কয়েক আগে তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে যায় অসম পুলিস। কিন্তু তারপরের দৃশ্যকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে। দেখা যাচ্ছে, বাড়িতে ঢোকার আগে পুলিস আধিকারিকদের চেকিং করছে অভিযুক্ত আচার্যের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শোরগোল পড়েছে। যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সাফাই, বাড়িতে ঢোকার আগে অভিযানে যাওয়া পুলিসকে তল্লাশি করার অধিকার আছে বাড়ির মালিকের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ