Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধৃত ১০ প্রতারক

ধৃত ১০ প্রতারক
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শিল্পাঞ্চলে সাইবার প্রতারণার অভিযোগে ১০জনকে গ্রেপ্তার করল আসানসোল সাইবার থানার পুলিস। ২০২৩ সালের ৫ মার্চ আসানসোল উত্তর থানায় ধীরেন মাজি লিখিত অভিযোগে জানান, একটি বেসরকারি টেলিকম সংস্থার টাওয়ার বসানোর নামে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। নানান কথার জালে ফাঁসিয়ে ২৪ লক্ষ ২২ হাজার টাকা লুট করা হয়। ঘটনার তদন্তভার নেয় আসানসোল সাইবার থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ