সংবাদদাতা, মেখলিগঞ্জ: সীমান্ত টপকে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিএসএফ দু’জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি সীমান্ত এলাকায়। ধৃত দু’জনের নাম মহম্মদ মোহর আলি ও মনতোষকুমার বিশ্বাস। তাদের বাড়ি বাংলাদেশের পাটগ্রাম ও নবাবগঞ্জে।



