ক্রাইস্টচার্চ: ১১৭ রানে সাত উইকেট খুইয়ে ধুঁকতে থাকা ইনিংসে অক্সিজেন জুগিয়েছেন ধ্রুব জুরেল। টেলএন্ডারদের সঙ্গে নিয়ে রবিবার হ্যাগলি ওভালে তিনি যোগ করেন মহামূল্যবান ১২৯ রান। জুরেলের ৮৮ রানের সুবাদেই আড়াইশোর কাছে পৌঁছায় স্কোর। দিনের শেষে তাঁর গলায় শোনা গেল লড়াইয়ের বার্তা। বললেন, ‘পিচ ক্রমশ সহজ হয়ে উঠছে। যেভাবে চলছে তাতে ওয়েলিংটনের প্রথম টেস্টের মতোই হয়ে উঠতে পারে পঞ্চম দিনের উইকেট। ব্যাট করার সময় উলটোদিকে থাকা টেলএন্ডারদের বলছিলাম, আগের বলটা ভুলে পরবর্তী ডেলিভারিতে মনসংযোগ করতে। কিউয়িদের হতাশ করে লম্বা জুটি গড়াই ছিল লক্ষ্য।’ পরিবারের উপস্থিতিতে টেস্ট সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপ অবশ্য রয়েছে। জুরেলের কথায়, ‘এই প্রথম পরিবারের সকলে খেলা দেখতে এসেছে। আমার ব্যাটিং উপভোগও করেছে প্রত্যেকে। পাশাপাশি খারাপও লেগেছে। শতরানটাই যে হল না!’ তবে ম্যাচের যা অবস্থা, দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে বড়ো ভূমিকা নিতে হতে পারে জুরেলকে।
স্কোরবোর্ড: নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৬। ভারত প্রথম ইনিংসে (১১৮-৬ এর পর)- জুরেল ক ব্লান্ডেল বো জেমিসন ৮৮, কম্বোজ ক নিকোলস বো হেনরি ০, আকাশ ক ব্লান্ডেল বো স্মিথ ২৯, গুরনুর বো জেমিসন ১০, বুমরাহ অপরাজিত ৪, অতিরিক্ত ১৯, মোট (৮৬.১ ওভারে) ২৪৬। উইকেট পতন: ৬-১১৬, ৭-১১৭, ৮-১৬৩, ৯-২২৭, ১০-২৪৬। বোলিং: হেনরি ২৩-৫-৫৮-২, জেমিসন ২৫.১-৭-৬৯-৪, স্মিথ ১৮-৩-৫৪-২, ডাফি ১৭-৪-৫৭-২, রাচীন ৩-১-২-০।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে: লাথাম বো বুমরাহ ৮, কনওয়ে ক যশস্বী বো সুন্দর ৫১, নিকোলস ক ও বো বুমরাহ ৪৬, রাচীন ব্যাটিং ৪৬, মিচেল ব্যাটিং ৫, অতিরিক্ত ১, মোট (৪৬ ওভারে) ১৩৩-৩। উইকেট পতন: ১-২২, ২-৬৩, ৩-৯৩। বোলিং: বুমরাহ ২-১-৩৪-২, কম্বোজ ৬-২-২৫-০, প্রসিদ্ধ ১০-০-২৯-০, গুরনুর ৮-০-৩০-০, সুন্দর ১০-৩-১৪-১।



