ধ্রুব রাঠিকে ফের সমন
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আট বছর পুরানো একটি মানহানির মামলায় ইউটিউবার ধ্রুব রাঠিকে ফের জামিনযোগ্য সমন পাঠালো দিল্লির একটি আদালত। ‘বিজেপির আইটি সেল পার্ট টু’ নামের একটি ভিডিয়োর জন্য ২০১৮ সালে ধ্রুবের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বিকাশ সাংকৃত্যায়ন নামের এক ব্যক্তি। সেই মামলায় 

Advertisement

কয়েকদিন আগেও সমন পাঠানো হয়েছিল জনপ্রিয় এই ইউটিউবারকে। তবে ভুল করে তা চলে যায় ধ্রুবর অস্ট্রিয়ার ঠিকানায়। ফলে সেটি কার্যকর করা যায়নি। মামলাকারীর আইনজীবী শনিবার আদালতে জানান, ইতিমধ্যেই বিদেশে ফিরে গিয়েছেন ওই ইউটিউবার। এরপরেই ফের জারি হয় সমন। আগামী ২৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। গত অক্টোবরে ককরোচদের আন্দোলনে যোগ দিতে দেশে ফিরেছিলেন ধ্রুব। তারপরেই ফের গতি পায় এই মামলা। ককরোচ জনতা পার্টির অভিযোগ, প্রতিহিংসা চরিতার্থ করতেই বারবার ধ্রুব রাঠিকে হেনস্তা করছে মোদি সরকার। আদালতে বিকাশের দাবি ছিল, তাঁকে বিজেপি আইটি সেলে প্রধান বলে দাবি করে একাধিক অভিযোগ তুলেছিলেন ধ্রুব। সোশ্যাল মিডিয়ায় (এক্স) সেই ভিডিয়ো শেয়ার করার জন্য মামলা হয়েছিল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও। কেজরিওয়াল অবশ্য ইতিমধ্যে নিজের ভুল স্বীকার করেছেন আদালতে।