Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধর্ষণের অভিযোগে নয় মাস পর গ্রেপ্তার  

ধর্ষণের অভিযোগে নয় মাস পর গ্রেপ্তার
 
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ৯ মাস পর গ্রেপ্তার যুবক। শুক্রবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দেন। গত ২৬ মার্চ ওই নাবালিকা টিউশনে যাওয়ার নাম করে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। পরে নাবালিকার বাবা ইটাহার থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেন। অভিযোগের ভিত্তিতে পাঁচদিন পর নাবালিকা উদ্ধার হয়। নাবালিকাকে আদালতে পেশ করলে সে জানায়, ইটাহারের এক গ্রামের যুবক তাকে অপহরণ করে ভিনরাজ্যে নিয়ে যায়। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করে। পুলিস পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু যুবক এতদিন পলাতক ছিল। ৯ মাস পর যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ