Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জওয়ান

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জওয়ান
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাটিগাড়ায় মহিলাকে ধর্ষণের অভিযোগে একটি কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার এক জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম রাজেশ প্রধান। কদমতলায় তার বাড়ি। অভিযোগ, বিয়ের প্রলোভন দিয়ে এক মহিলার সঙ্গে দীর্ঘদিন সহবাস করেন সেই জওয়ান। মহিলা বিয়ের প্রস্তাব দিলে জওয়ান তা প্রত্যাখ্যান করে। এরপর ওই মহিলা পুলিসের দ্বারস্থ হন। শনিবার রাতে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ