সংবাদদাতা, ফালাকাটা: ফাঁকা বাড়িতে আট বছরের নাবালিকে ধর্ষণ করার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল ফালাকাটা। বুধবার সেই ঘটনায় অভিযুক্ত কঠোরতম শাস্তির দাবিতে পথ অবরোধে শামিল হলেন এলাকার বাসিন্দারা। বিকেলে ফালাকাটা-বীরপাড়া সড়কের ফালাকাটা স্টেশনমোড় এলাকায় পথ আটকে রাখেন এলাকার বাসিন্দারা। অভিযুক্তর ফাঁসির দাবিতে পথ অবরোধ করা হয়।
Advertisement
গত সোমবার দুপুরে শহরের ৪ নম্বর ওয়ার্ডে একটি ফাঁকা বাড়িতে আট বছরের নাবালিকাকে হাতে টাকা দিয়ে ধর্ষণ করা হয় বলে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অপরদিকে, অভিযুক্তকে এলাকার বাসিন্দা ধরে পুলিসের হাতে তুলে দেয়। তবে এলাকাবাসী অভিযোগ, ওই অভিযুক্ত কঠোরতম শাস্তির ব্যবস্থা করেছে না পুলিস ও প্রশাসন। এদিন তারা প্রায় ২০ মিনিট পথ অবরোধ করে। পরে পুলিসের আশ্বাসে অবরোধ তুলে নেন।



