সংবাদদাতা, ফালাকাটা: খগেনহাট সহ ফালাকাটা তথা আলিপুরদুয়ার জেলার বিভিন্নপ্রান্তে শিশুধর্ষণ ও হত্যার প্রতিবাদে পথে নামল সিপিএম। শুক্রবার ফালাকাটা থানায় বিক্ষোভ দেখানোর পর স্মারকলিপি দেওয়া হয়। ধূপগুড়ি মোড় থেকে একটি মিছিল করে মেইন রোড ও নেতাজি রোড ধরে থানায় আসেন বাম কর্মীরা। কর্মসূচিতে ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জিয়াউল আলম, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নেপাল গোপ।



