Bartaman Logo
১০ জুন, ২০২৬

ধর্ষণে ধৃত পুরোহিত

ধর্ষণে ধৃত পুরোহিত
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মহারাষ্ট্রের অমরাবতীতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সত্তরোর্ধ্ব সাধকের বিরুদ্ধে। দীর্ঘদিনের অত্যাচারে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ১৭ বছর বয়সি ওই কিশোরী। তখনই গোটা বিষয়টি সামনে আসে। বৃহস্পতিবার পুলিস জানিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত ৭৫ বছরের সাধক ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রিদ্ধাপুর মঠের প্রধান পুরোহিত ছিলেন। নির্যাতিতার পরিচিত এক মহিলাকেও হেফাজতে নিয়েছে পুলিস। জানা গিয়েছে, মঠের কাজ করার জন্য গত এক বছর ধরে সেখানে থাকতেন ওই নাবালিকা। সম্প্রতি ডাক্তারি পরীক্ষার সময় জানা যায় যে, সে সাত মাসের অন্তঃসত্ত্বা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ