Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিএইচআরের ‘সামার ফেস্টিভাল’ ৮-১৪ জুন, হবে দার্জিলিং-কার্শিয়াংয়ে

ডিএইচআরের ‘সামার ফেস্টিভাল’ ৮-১৪ জুন, হবে দার্জিলিং-কার্শিয়াংয়ে
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: পর্যটকদের কাছে হেরিটেজ টয়ট্রেনকে আরও জনপ্রিয় করতে এবার চালু হচ্ছে ডিএইচআরের ‘সামার ফেস্টিভাল’। শীতকালে টয়ট্রেনের ‘ঘুম উৎসব’ গত কয়েক বছর ধরে হয়ে আসছে। আগামীতে টয়ট্রেনকে আরও ব্যাপকভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে মেলে ধরার জন্য সামার ফেস্টিভালের ভাবনা বলে ডিএইচআর জানিয়েছে। 

Advertisement

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী বুধবার বলেন, আগামী ৮ থেকে ১৪ জুন সামার ফেস্টিভাল করা হবে।  দার্জিলিং ও কার্শিয়াং এই দুই জায়গায় উৎসব হবে। তবে পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি এখনও চূড়ান্ত হয়নি। আমরা বিগত বছরগুলিতে দেখেছি এই সময়ে দার্জিলিংয়ে প্রচুর পর্যটক থাকেন। দেশ বিদেশের পর্যটকরা এবারও ভিড় জমিয়েছেন। এই সুযোগকে কাজে লাগাতেই সামার ফেস্টিভালের আয়োজন। এই সময় উৎসব করা হলে আমরা দেশ বিদেশের পর্যটকদের পাব। গ্রীষ্মের মরশুমে দার্জিলিং পাহাড়ে পর্যটকের ঢল নেমেছে। দেশ বিদেশের পর্যটকে ঠাসা শৈলশহর। আর পর্যটক বাড়ার সঙ্গে সঙ্গে হেরিটেজ টয়ট্রেনে ভ্রমণের চাহিদাও বাড়ছে। দার্জিলিংয়ে এসে টয়ট্রেনে চড়বেন না, এমন ভাবনা খুব কম পর্যটকেরই থাকে। 
টয়ট্রেনে পাহাড় ভ্রমণ ও টাইগার হিল দেখার টানেই দেশবিদেশের পর্যটকরা দার্জিলিংয়ে ছুটে আসেন। তাতে হেরিটেজ টয়ট্রেনের জয় রাইড ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এবার জয় রাইডের চাহিদা গতবারের তুলনায় অনেক বেশি বলে জানান ঋষভ চৌধুরী। তিনি বলেন, ১৩টি জয় রাইড দার্জিলিং-ঘুম-দার্জিলিং স্টেশন ট্রিপ করে। কিন্তু এবার পর্যটকদের চাহিদা অনেক বেশি। সকলের চাহিদা পূরণ করা যাচ্ছে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ