Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধারের টাকা ফেরত চাইতে গিয়ে হাঁসুয়ার কোপে জখম ২

ধারের টাকা ফেরত চাইতে গিয়ে হাঁসুয়ার কোপে জখম ২
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: টাকা ধার দিয়ে এক প্রতিবেশী আত্মীয়ের উপকার করেছিলেন । সেই টাকা চাইতে গিয়েই মঙ্গলবার সন্ধ্যায়  আক্রান্ত হলেন তেনু চৌধুরী নামে ওই ব্যক্তি ও তাঁর বিশেষ চাহিদা সম্পন্ন ভাই। ভগবানগোলা থানার দলেলপাড়া চৌধুরীপাড়ায় প্রতিবেশী আত্মীয়ের হাঁসুয়ার কোপে ওই দুইজন জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বুধবার রাতে তেনু চৌধুরীর স্ত্রী ভগবানগোলা থানায় অভিযুক্ত প্রতিবেশী আত্মীয় সহ চারজনের বিরুদ্ধে ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভগবানগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, অভিযোগ হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার করা হয়নি। জানা গিয়েছে, তেনু চৌধুরীর বাড়ির পাশেই অভিযুক্ত আত্মীয়ের বাড়ি। তেনু চৌধুরী ওই আত্মীয়কে টাকা ধার দিয়েছিলেন। ধারের টাকা ফেরত চাওয়া নিয়েই মঙ্গলবার দুইজনের মধ্যে বচসা বাধে। বচসা চলাকালীন অভিযুক্তরা হাঁসুয়া নিয়ে ওই ব্যক্তির উপর চড়াও হয়। মাথায় ও পায়ে কোপ মারে। দাদাকে বাঁচাতে এসে বিশেষ চাহিদা সম্পন্ন ভাইও আক্রান্ত হন। তেনু চৌধুরী বলেন, বাড়ি করার জন্য দেড় বছর আগে প্রতিবেশী আত্মীয়কে ৯০ হাজার ধার দিয়েছিলাম। ছয় মাসের মধ্যে ফেরত দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে বার বার ঘোরাচ্ছিল। মঙ্গলবার টাকা চাইতে গেলে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় হাঁসুয়া নিয়ে মাথায় ও পায়ে কোপ মারে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ