Bartaman Logo
২৭ মে, ২০২৬

ধ্রুপদী নৃত্যানুষ্ঠান

ধ্রুপদী নৃত্যানুষ্ঠান
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
দিন কয়েক আগে জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হল ‘ধ্রুপদী ২০২৪’ শীর্ষক একটি অনুষ্ঠান। নৃত্য ধ্রুপদী মিউজিক অ্যান্ড ডান্স রিসার্চ সেন্টারের উদ্যোগে এই মনোগ্রাহী অনুষ্ঠান আয়োজিত হয়। সহযোগিতায় ছিল ভারতীয় বিদ্যাভবন ও ইনফোসিস ফাউন্ডেশন (বেঙ্গালুরু)। এ বছর শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠানটি তৃতীয় বছরে পা দিল। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্যকে মেনে তাকে উদযাপন করাই হল ‘ধ্রুপদী’ নৃত্যানুষ্ঠানের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানের প্রথম পর্যায়ের সূচনা হয় মিশ্র আলারিপু দিয়ে। পরিবেশন করেন ভরতনাট্যম বিভাগের ছাত্রী— রাজরূপা ঘোষ, পূজা কুমারী জয়সয়ারা, পিউ প্রামানিক সহ অন্যান্যরা। এরপর গণেশা পঞ্চরত্নম, পাহিমাম শ্রী রাজ রাজেশ্বরী, শিবাস্টকমের মতো একের পর এক অনুষ্ঠান দর্শকের হৃদয় জয় করে। উপস্থিত ছিলেন শাস্ত্রীয় নৃত্যশিল্পী গুরু ভি আর কলামণ্ডলাম ভেঙ্কিট, পৌষালী মুখোপাধ্যায়, অমিতা দত্ত, ডঃ মালবিকা মিত্র এবং গুরু রমাপ্রসাদ চট্টোপাধ্যায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ