Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধর্নার স্থান নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি  দিক সরকার: হাইকোর্ট

ধর্নার স্থান নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি  দিক সরকার: হাইকোর্ট
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রুপ-ডি ঐক্য মঞ্চকে নবান্ন বাসস্ট্যান্ডের বদলে মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে ধর্না কর্মসূচির অনুমতি দিল হাইকোর্ট। তবে বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, শহরের কোথায় কোথায় ধর্না দেওয়া যাবে কিংবা যাবে না, তা নিয়ে রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি জারি করা উচিত। প্রকাশ করা উচিত একটি নির্দেশিকাও। তা না-হলে ভবিষ্যতে এই ধরনের মামলার সংখ্যা বাড়বে।  চাকরির দাবিতে নবান্নের কাছের বাসস্ট্যান্ডে ধর্না দিতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় গ্রুপ-ডি ঐক্য মঞ্চ। ১১-১৩ নভেম্বর তারা ধর্নায় বসার অনুমতি চেয়েছিল। শুক্রবার বিচারপতি ঘোষ শর্তসাপেক্ষে চাকরি প্রার্থীদের ওই ধর্নায় বসার অনুমতি দিলেন। তাঁর নির্দেশ, ধর্না দিতে হবে মন্দিরতলা বাসস্ট্যান্ডে। ১১ ও ১২ নভেম্বর করতে হবে অবস্থান। ধর্না শেষে ৫ জন নবান্নে গিয়ে মুখ্যসচিবের কাছে স্মারকলিপি জমা দেবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ