Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধর্না কর্মসূচি করতে চেয়ে মামলা

ধর্না কর্মসূচি করতে চেয়ে মামলা
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজেদের দাবিদাওয়া আদায়ে নবান্নের সামনে ধর্নায় বসতে চান ‘গ্রুপ-ডি ঐক্য মঞ্চ’। তবে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি নবান্ন বাসস্ট্যান্ডে তাদের ধর্নায় অনুমতি দিচ্ছে না পুলিস। এর আগে আদালতের নির্দেশে নিজেদের দাবি নিয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেও কাজ হয়নি। তাই এবার ফের সংগঠনটি ধর্না কর্মসূচির তোড়জোড় শুরু করছে। শুক্রবার এনিয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সোমবার শুনানির সম্ভাবনা।
Advertisement
সম্পর্কিত সংবাদ