Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধরমপুরে কুকুরের কামড় ২৫ জনকে

ধরমপুরে কুকুরের কামড় ২৫ জনকে
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: কুকুরের কামড়ে জখম একই গ্রামের প্রায় ২৫ জন বাসিন্দা। গবাদি পশুরাও কুকুরের আতঙ্কে আতঙ্কিত। সোমবার এমনই ঘটনা সামনে এসেছে মানিকচকের ধরমপুর পঞ্চায়েতের শ্যামসুন্দর টোলা গ্রামে। কুকুরের হামলায় জখম হয়ে এখনও হাসপাতালে চিকিত্সাধীন কয়েকজন। প্রায় এক সপ্তাহ ধরে কুকুরের হামলার ঘটনায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে শিশুরাও। পুলিসকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন বাসিন্দারা। জখমদের তিনজন মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বধূ রীতা মণ্ডল বলেন, কুকুরটি পাগল হয়ে যাওয়ায় এই অবস্থা। আমার বৃদ্ধ বাবা এবং নাবালক সন্তানকেও কুকুরটি কামড় দিয়েছে। আমরা আতঙ্কে রয়েছি। তবে, এদিন দুপুরে সেই কুকুরের মৃতদেহ দেখতে পেয়ে কিছুটা স্বস্তিতে বাসিন্দারা। কিন্তু কীভাবে কুকুরটি মারা গেল, তা নিয়ে ধন্দে এলাকাবাসী। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য নবকুমার মণ্ডল বলেন, জানি না কীভাবে মারা গিয়েছে। তবে কুকুরটি নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম।
Advertisement
সম্পর্কিত সংবাদ