নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বেতন বৃদ্ধি, পিএফ চালু সহ একগুচ্ছ দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করলেন বিষ্ণুপুর পুরসভার সাফাইকর্মীরা। এদিন সকাল থেকে পুরসভার প্রায় ৩৫০ জন সাফাইকর্মী কাজ বন্ধ রেখে আন্দোলনে নামেন। তাঁরা এদিন পুরসভা চত্বরে ফেস্টুন, ব্যানার নিয়ে মিছিল করেন। আন্দোলনরত সাফাইকর্মীরা তাঁদের দাবিদাওয়া তুলে ধরে স্লোগান দিতে থাকেন। যদিও এনিয়ে বড় কোনও গণ্ডগোল হয়নি বলে পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে। বিকল্প ব্যবস্থা করে জঞ্জাল সাফাইয়ের কাজ হয়েছে বলেও কর্তৃপক্ষ দাবি করেছে।
Advertisement
ধর্মঘটে শামিল সাফাইকর্মী ইউনিয়নের সম্পাদক দিলবার খান বলেন, শহরের জঞ্জাল সাফাই ও তা ডাম্পিং গ্রাউন্ড পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য দৈনিক প্রায় ৩৫০জন অস্থায়ী সাফাইকর্মী কাজ করি। সরকারের তরফে শ্রমিকদের জন্য ন্যূনতম ৩৮৩টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। দক্ষ বা অর্ধদক্ষ হলে শ্রমিকদের দৈনিক পারিশ্রমিকের হার আরও বেশি হয়। অথচ পুরসভা আমাদের দৈনিক মাত্র ২১০টাকা মজুরি দিয়ে কাজ করাচ্ছে। বারবার বলা সত্ত্বেও সরকারি হারে পারিশ্রমিক মিলছে না। তিনি আরও বলেন, প্রতি মাসে নির্দিষ্ট দিনে বেতন হয় না। কোনও কোনও মাসে বেতন পেতে ২০ তারিখ হয়ে যায়। তারফলে দোকানে, বাজারে কেনাকাটার বিল মেটানোর ক্ষেত্রে আমাদের নানা সমস্যায় পড়তে হয়। পিএফ, ইএসআই-এর সুবিধাও আমরা পাই না। দু’দিন আগে কাজে যোগ দেওয়া ও কুড়ি বছর ধরে কর্মরত কর্মীকে একই হারে মজুরি দেওয়া হয়। ফলে আমরা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছি। সেকারণে এদিন বেতনবৃদ্ধি, গ্রেডেশন, পিএফ ও ইএসআই চালু সহ অন্যান্য দাবিতে আমরা ধর্মঘট শুরু করেছি। কর্তৃপক্ষ দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, আমাদের আগাম না জানিয়ে এদিন প্রায় ৩৫০ জন সাফাইকর্মী কাজ বন্ধ রেখে ধর্মঘট করছেন।
বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, আমাদের আগাম না জানিয়ে এদিন প্রায় ৩৫০ জন সাফাইকর্মী কাজ বন্ধ রেখে ধর্মঘট করছেন।



