সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ছাগল চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল দুই যুবক। বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কড়িয়ালি বাজার এলাকার ঘটনা। ধৃতদের নাম মহম্মদ আবদুল্লাহ ও দুলাল ইয়াকুব। তাদের বাড়ি মিলনগড়ের কোবাইয়ায়।
Advertisement
কড়িয়ালির বাসিন্দা জামালুদ্দিনের ছাগল বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ধারে বাঁধা ছিল। তিন যুবক একটি বাইকে এসে ছাগলটি চুরি করে নিয়ে যাচ্ছিল। স্থানীয়রা দেখে ফেলে তাদের বাইক আটকায়। এক যুবক বাইক নিয়ে পালিয়ে গেলেও দু’জনকে ধরে ফেলেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভালুকা ফাঁড়ির পুলিস। দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়। ভালুকা ফাঁড়ির ইনচার্জ শ্যামসুন্দর সাহা বলেন, দুইজনকে আটক করা হয়েছে।



