নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ধারদেনা করে টাকা জোগাড় করে তিস্তার চরে সব্জি চাষ করেছিলেন। কিন্তু হাতির দল ঢুকে সেই ফসল তছনছ করে দেয়। এতেই মাথায় আকাশ ভেঙে পড়ে। কী করে ধার শোধ করবেন, ভেবে না পেয়ে এক কৃষক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। পুলিস জানিয়েছে, মৃতের নাম চন্দন কীর্তনিয়া (৪০)। বাড়ি জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের গজলডোবা সাত নম্বর এলাকায়। রবিবার তাঁকে জলপাইগুড়ি মেডিক্যালে ভর্তি করা হয়। ওই রাতেই মৃত্যু হয় তাঁর।
Advertisement
সোমবার সকালে জলপাইগুড়ি মেডিক্যালে দাঁড়িয়ে মৃতের দাদা কৃষ্ণ কীর্তনিয়া বলেন, ভাই ধারদেনা করে লক্ষাধিক টাকা জোগাড় করে তিস্তার চরে শীতকালীন সব্জি চাষ করেছিল। তার আশা ছিল, সব্জি ফলিয়ে বাজারে বিক্রি করে ধার শোধ করে দেবে। কিন্তু কয়েকদিন আগে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে হাতির পাল বেরিয়ে সমস্ত সব্জি তছনছ করে দেয়। এভাবে ফসলের ক্ষতি হবে, ভাবতে পারেনি ভাই। ফসল সবটাই নষ্ট হয়ে যাওয়ায় কীভাবে লোকজনের ধার শোধ করবে, তা নিয়ে চিন্তায় পড়ে যায় সে। বাড়ির লোকজন বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। সারাক্ষণ মন মরা হয়ে থাকছিল। অভ্যাসবশে প্রতিদিন সকালে তিস্তার চরে গিয়ে সব্জিখেত দেখতে যেত। জমিতে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকত। এভাবে কয়েকটা দিন যাওয়ার পর কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরিবারের দাবি, প্রথমে ওই যুবককে জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার সন্ধ্যায় ভর্তি করা হয় জলপাইগুড়ি মেডিক্যালে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃতের দাদা বলেন, ভাইয়ের তিন ছেলেমেয়ে। ছেলের বয়স এগারো বছর। আট বছর ও তিন বছরের দু’টি মেয়ে রয়েছে। এভাবে যে ভাই নিজের জীবন শেষ করে দেবে আমরা ভাবতে পারিনি। পুলিস জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এদিন জলপাইগুড়ি মেডিক্যালের মর্গে দেহের ময়নাতদন্ত হয়।