Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধূপঝোরায় পর্যটকদের কুনকি হাতিদের স্নান দেখানোর প্রস্তাব

ধূপঝোরায় পর্যটকদের কুনকি হাতিদের স্নান দেখানোর প্রস্তাব
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার সন্ধ্যায় মেটেলি ব্লকের ধূপঝোরার গাছবাড়িতে গোরুমারার মাহুত, পাতাওয়ালা ও বনকর্মীদের সঙ্গে বৈঠক করলেন গোরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও দিজ্বপ্রতিম সেন। পাশাপাশি তিনি  সেখানে থাকা পর্যটকদের সঙ্গেও কথা বলেন। ডিএফও বলেন, এদিন ধুপঝোরা গাছবাড়িতে মাহুত, পাতাওয়ালা ও বনকর্মীদের সঙ্গে রিভিউ মিটিং করলাম। গাছবাড়ির কটেজগুলিও এদিন পরিদর্শন করা হয়। পর্যটকদের সঙ্গেও কথা বলেছি। ধুপঝোরায় পর্যটকদের কুনকি হাতিদের স্নানের অভিজ্ঞতা সঞ্চয়ে রাজ্যদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন এলেই সামান্য খরচে সেই অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ পাবেন পর্যটকরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ