Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধূপগুড়িতে রাত দু’টো পর্যন্ত টোটো পরিষেবা

ধূপগুড়িতে রাত দু’টো পর্যন্ত টোটো পরিষেবা
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: দর্শকদের সুবিধার্থে রাত ২পর্যন্ত টোটো মিলবে ধূপগুড়ির কালীমেলায়। ধূপগুড়ির বিভিন্ন ক্লাবের বিগবাজেটের পুজো দেখতে দূরদূরান্ত থেকে দর্শকরা আসেন। গভীর রাত পর্যন্ত পুজো দেখার পর্ব চলে।  ফেরার সময় যাতে কোনও অসুবিধা না হয়, তাই রাত দু’টো পর্যন্ত টোটোর সুবিধা থাকবে। ধূপগুড়ির তৃণমূল কংগ্রেসের টোটো ইউনিয়নের সভাপতি আলম রহমান বলেন, আমরা  সাংগঠনিক মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, রাত দুটো পর্যন্ত সব টোটো সচল থাকবে। এরপরও সারারাত পর্যন্ত অনেক টোটোই থাকবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ