সংবাদদাতা, ধূপগুড়ি: নির্মীয়মাণ সরকারি বিল্ডিংয়ের দেওয়াল ভেঙে পড়ল দাঁড়িয়ে থাকা টোটোর উপর। রক্ষা পেলেন টোটোচালক। সোমবার দুপুরে ঘটানাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ফুটবল ময়দানের পাশে। ধূপগুড়ি পুরসভার তরফে ফুটবল ময়দানের পাশে তৈরি হচ্ছে আর্ট গ্যালারি। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, নির্মাণকাজে কোনওরকম নিরাপত্তা সংক্রান্ত বিষয় মানা হচ্ছে না। নিম্নমানের কাজের কারণেই এদিনের এই ঘটনা। এর থেকেও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। নির্মাণের বরাত পাওয়া ঠিকাদার এজেন্সির বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা।
Advertisement
তবে ধূপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং বলেন, সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কাজেও কোনরকম গাফিলতি ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া হবে।



