Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধূপগুড়িতে ছ’কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তা

ধূপগুড়িতে ছ’কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তা
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়িতে একেই দিনে প্রায় ছ’কোটি টাকার অধিক ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস হল। রাস্তা তৈরি হবে জেনে খুশি এলাকার বাসিন্দারা। 
Advertisement
শনিবার ধূপগুড়ির ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ডিলারপাড়া এলাকায় সুধীর রায়ের কালীমন্দির থেকে হরেন রায়ের বাড়ি পর্যন্ত প্রায় ১ কোটি ৬৫ লক্ষ ব্যায়ে ৬০০ মিটারের মতো পেভার ব্লকের রাস্তা,  প্রায় ৪ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে বানারহাট ব্লকের শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের চামটিমুখী এলাকায় হরিণখাওয়া চৌপথী থেকে মজরমিল পর্যন্ত সাড়ে চার কিমি রাস্তার শিলান্যাস হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়, স্থানীয় তৃণমূল নেতারা। 
হিরণখাওয়ার বাসিন্দা মহাদেব রায় বলেন, দু’দিন ধরে এলাকায় কমপ্লিট রাস্তায় দাবি ছিল।  অবশেষে সেই রাস্তার দাবি পূরণ হতে চলছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে আমাদের এলাকায় রাস্তা করা হবে। আমরা   খুশি।  বিধায়ক বলেন, এই রাস্তার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে ধন্যবাদ।
সম্পর্কিত সংবাদ