Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে সরব বিজেপি

ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে সরব বিজেপি
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ির তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি। সোমবার পঞ্চায়েত সমিতিতে গিয়ে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেয় বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, ১৮ লক্ষ টাকা ঋণ নিয়েও হিমঘর তৈরি করেননি পঞ্চায়েত সমিতির সভাপতি।  সভাপতি এই টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ বিজেপি নেতাদের। সোমবার বিজেপির কর্মী, সমর্থকরা মিছিল করে পঞ্চায়েত সমিতির সামনে আসেন। যদিও পুলিস মিছিলটি অফিসের সামনে আটকে দেয়। তবে বিজেপির একটি প্রতিনিধি দল অফিসে গিয়ে তাদের দাবিপত্র পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দীপু রায়ের হাতে তুলে দেয়। বিজেপি নেতা নরেশ রায় বলেন, ২০২২-এর মাঝামাঝি সময়ে ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের পথের সাথী নামে একটি স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে ঋণ বাবদ ১৮ লক্ষ টাকা দেওয়া হয়। সেই সময় সেই গোষ্ঠীর সভানেত্রী ছিলেন অর্চনা। দু’বছরে হিমঘর গড়া তো দূরের কথা, সমস্ত টাকাটাই নয়ছয় করেছেন অর্চনা। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা বলেন, অভিযোগ ভিত্তিহীন।  যন্ত্রাংশ কিনতে ১২ লক্ষ টাকা অসমের এক ব্যক্তিকে দেওয়া হয়। তিনি এখনও যন্ত্রাংশ দেননি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ