Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ধোনির মূল্যবান টিপসই বদলে দিয়েছে অক্ষরকে

ব্যর্থ হওয়ার কথা ভেবো না। যেভাবে খেলে এসেছ, সেভাবেই খেলে যাও।

ধোনির মূল্যবান টিপসই বদলে দিয়েছে অক্ষরকে
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ব্যর্থ হওয়ার কথা ভেবো না। যেভাবে খেলে এসেছ, সেভাবেই খেলে যাও। ২০২১ সালে মহেন্দ্র সিং ধোনির এই পরামর্শই বদলে দিয়েছিল অক্ষর প্যাটেলকে। ভারতীয় টি-২০ দলের সহ-অধিনায়ক এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘মাহি-ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে, নিজেকে যথাযথভাবে মেলে ধরতে পারছি না আন্তর্জাতিক ক্রিকেটে। বিশেষ করে ব্যাটিংয়ে নিজের দক্ষতা প্রমাণ করা যাচ্ছে না। জবাবে মাহি ভাই বলে, কেরিয়ারের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে আমার আউটগুলো এখনও মাথায় ঘুরছে। সেই ব্যর্থতাগুলোকে পিছনে ফেলা যাচ্ছে না। কিন্তু সেটাই করতে হবে।’

Advertisement

নিজেকে প্রমাণ করার ভাবনা থেকে বেরিয়ে এসে খেলার পরামর্শও দেন ধোনি। ঘরোয়া ক্রিকেটের মতো চাপমুক্ত মনে খেলতে বলেন তিনি। এক-দুই রান নিয়ে ক্রিজে থিতু হওয়ার পর আক্রমণাত্মক শট খেলার টিপস দেন ধোনি। অলরাউন্ডার মানেই প্রতি ম্যাচে রান করতে হবে— এমন ভাবনা চাপ বাড়ায়। তাই তা থেকে অক্ষরকে দূরে থাকার পরামর্শ দেন ধোনি। উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন অক্ষর। তিন বছর পর ফেরেন স্কোয়াডে। তখনই ধোনির মহামূল্যবান উপদেশ পান বাঁ-হাতি।

নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে পাওয়া চোট অবশ্য ভোগাচ্ছে তাঁকে। সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে অক্ষরের। বুধবার টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব একথা জানান। টি-২০ বিশ্বকাপের আগে অবশ্য তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বলেই আশাবাদী শিবির।

Advertisement
সম্পর্কিত সংবাদ